রবিবার ১৪ জুন ২০২৬
Online Edition

এফবিআইয়ের কড়া সমালোচনা ট্রাম্পের

১৮ ফেব্রুয়ারি, বিবিসি : ফ্লোরিডার হাই স্কুলে বন্দুকধারীর গুলীতে ১৭ জন নিহতের ঘটনায় এফবিআইয়ের ব্যর্থতার কড়া সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্প ফ্লোরিডা হাই স্কুলের বন্দুকধারীকে থামাতে এফবিআইয়ের ব্যর্থতার সমালোচনা করলেন।

“ফ্লোরিডার স্কুলে গুলী চালানো বন্দুকধারী সম্পর্কে পাওয়া সমস্ত ইঙ্গিত বুঝতে এফবিআই ব্যর্থ হয়েছে। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। তারা ট্রাম্প শিবিরের সঙ্গে রাশিয়ার আঁতাত প্রমাণের চেষ্টায় বেশি ব্যস্ত। সেখানে কোনো আঁতাত ছিল না। মূল কাজে ফিরে যাও এবং আমাদের গর্বিত কর,” বলেন ট্রাম্প।

অনলাইন আপডেট

আর্কাইভ